নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি-প্রতীকী
নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় মমতাজ আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার চেয়ারম্যান রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত মমতাজ আলী বনপাড়া পৌর শহরের সরদারপাড়া গ্রামের মৃত শহীদ পাটোয়ারীর ছেলে।
ঝলমলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম জানান, বনপাড়া থেকে তিনি নাটোরের পথে যাচ্ছিলেন। পথে চেয়ারম্যান এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
রেজাউল করিম রেজা/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ২ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৩ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৪ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৫ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই