নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ যুবক গুলিবিদ্ধ, ৩ পুলিশ আহত
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাকসুদুল ইসলাম লিখন (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোরে ফতুল্লার পাগলা নিশ্চন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মাকসুদুল ইসলাম লিখন পাগলা নুরবাগ মসজিদ এলাকার তোতা মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোরে পাগলা নিশ্চন্তপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ৫/৬ জনের এক দল সন্ত্রাসী। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে সন্ত্রাসী লিখন গুলিবিদ্ধ হন। পরে তাকে ধরতে গেলে ধস্তাধস্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর সাফিউল আলম, সহকারী উপ পরিদর্শক (এএসআই) তাজুল ইসলাম ও কনস্টেবল রোকনুজ্জামান ওরফে রোমান আহত হন। তখন লিখনের অন্য সঙ্গীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ লিখনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি দেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ ৪২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। লিখনের বিরুদ্ধে ফতুল্লা, কদমতলীসহ কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে।
শাহাদাত হোসেন/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুর
- ২ ‘দিনরাত মাদক আর চিনি আসে বর্ডার দিয়ে, এসব বন্ধ হওয়া দরকার’
- ৩ সংখ্যালঘুদের সম্পদের দিকে লাল চোখ দিয়ে তাকালে রাষ্ট্র চোখ তুলে ফেলবে
- ৪ জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের দায়ে একজনের কারাদণ্ড
- ৫ সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি—এটাই বিএনপির নীতি: গোলাম পরওয়ার