আমিন জুয়েলার্সের ডাকাতি হওয়া ২১১ ভরি স্বর্ণ ফরিদগঞ্জ থেকে উদ্ধার
ঢাকার আমিন জুয়েলার্সের ডাকাতি হওয়া মালামাল চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে ফরিদগঞ্জের পশ্চিম বড়ালী গ্রাম থেকে ডাকাতি হওয়া ২১১ ভরি স্বর্ণ ও নগদ ১১ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ সময় জানু বেগম ও আমান উল্লাহ নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ঢাকার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার সকাল ৭টায় ফরিদগঞ্জের পশ্চিম বড়ালী গ্রামের পাটওয়ারী বাড়িতে ডাকাত সাদ্দাম হোসেনের নানার ঘরে অভিযান পরিচালনা করা হয়। ওই ঘরের চাউলের ড্রামে লুকানো অবস্থায় এ সব মালামাল পাওয়া যায়। এ সময় সাদ্দামকে না পেয়ে নানার বাড়িতে থাকা তার বাবা আমানউল্লা ও মা জানু বেগমকে আটক করা হয়েছে।
ইকরাম চৌধুরী/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ২ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৩ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৪ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই
- ৫ চুয়াডাঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার