গাজীপুরে ২ যুবকের কারাদণ্ড
গাজীপুর মহানগরীর পানিশাইল এলাকায় এপিবিএন-৭ অভিযান চালিয়ে গাঁজাসহ গ্রেফতার দুই যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ওই এলাকার মো. হামিদ সরদারের ছেলে মো. বিল্লাল হোসেন (২০) ও আমির হোসেনের ছেলে মো. জাকির হোসেন (৪৫)।
এপিবিএন-৭ এর সহ-অধিনায়ক মো. মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুরের পানিশাইল পদ্মা আবাসিক এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। অভিযানকালে এপিবিএন এর কোম্পানি কমান্ডার সৈয়দ মো. এমদাদুল হক, আব্দুল কুদ্দুস ফরাজী উপস্থিত ছিলেন।
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ২ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল
- ৩ বাগেরহাটে নিহত ওসমানের দাফন সম্পন্ন, দুদিনেও হয়নি মামলা
- ৪ রাজশাহী শিক্ষাবোর্ডে বিজ্ঞপ্তি ছাড়াই ৬০ জনকে নিয়োগ
- ৫ ঠাকুরগাঁওয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন