চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-গুলিসহ মোটরসাইকেল জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪টি ওয়ান শুটারগান, ২টি পিস্তুল, ৪টি ম্যাগজিন ও ১১ রাউন্ড গুলিসহ মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। বুধবার সকালে ৭টার দিকে উপজেলার মাস্তানমোড় এলাকায় থেকে অস্ত্রগুলো জব্দ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়।
বুধবার দুপুরে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মাস্তানমোড় এলাকায় সকাল ৭টার দিকে সন্দেহভাজন দুইটি মোটর সাইকেলকে বিজিবির একটি টহল দল থামতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবি তাদের ধাওয়া করে প্রায় ৩ কিলোমিটার দূরে কয়লা এলাকায় গিয়ে চোরাকারবারিরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ওই মোটরসাইকেলটি তল্লাশি করে ৪টি ওয়ান শুটারগান, ২টি পিস্তুল, ৪টি ম্যাগজিন ও ১১ রাউন্ড গুলি জব্দ করা হয়।
পরে পলাতক দুই চোরাকারবারি শিবগঞ্জ উপজেলার কামায়েত পাড়ার আজিজুলের ছেলে মিরাজ (৩০) ও তেলকুপি গ্রামের শিষ মোহাম্মদের ছেলে শাহিনকে (২২) সনাক্ত করে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত অস্ত্র এবং মোটরসাইকেল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মোহা. আব্দুল্লাহ/আরএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা