ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অবৈধ অনুপ্রবেশের দায়ে বেনাপোলে গ্রেফতার ৩৪

জেলা প্রতিনিধি | বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৬:০২ পিএম, ১৮ এপ্রিল ২০১৮

অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার পথে শিশুসহ ৩৪ বাংলাদেশি নারী-পুরুষকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার সকালে বেনাপোলের পুটখালী ও দৌলতপুর সীমান্ত থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বাড়ি পিরোজপুর, বাগেরহাট, নড়াইল, বরিশাল ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

খুলনা ২১-বিজিবির পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুটখালী বিজিবি সদস্যরা ৮ জন এবং দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ২৬ জন নারী-পুরুষ ও শিশু গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেফতাররা জানান, তারা অভাবের তাড়নায় বিভিন্ন সময়ে সীমান্তের অবৈধ পথে ভারতের মুম্বাই শহরে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সেখানে পুলিশি তল্লাশির কারণে তারা দেশে ফিরে আসেন। এ সময় বিজিবি সদস্যরা সীমান্ত থেকে তাদের গ্রেফতার করে থানায় দেয়।

মো. জামাল হোসেন/এএম/এমএস

আরও পড়ুন