নারীর সঙ্গে ইমামের ভিডিও ভাইরাল
নারায়ণগঞ্জের দেওভোগ সাকিম আলী জামে মসজিদের ইমাম মাওলানা তামিম বিল্লাহর সঙ্গে এক নারীর কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে। সেইসঙ্গে নারায়ণগঞ্জজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অপরাধীর মতো বসে আছেন নারায়ণগঞ্জ দেওভোগ সাকিম আলী জামে মসজিদের ইমাম মাওলানা তামিম বিল্লাহ। ঠিক তার পাশে এক নারী। স্থান বন্দরের এক বাসা বাড়ি।
তাদেরকে ঘিরে আছে কিছু মানুষ। আলাপচারিতার একপর্যায়ে নারীর মাথা থেকে ঘোমটা সরিয়ে দিলেন একজন। তামিম বিল্লাহ অপ্রস্তুতভাবে খানিক সময় পর পর তাকাচ্ছেন নারীর দিকে। একপর্যায়ে নারী কেঁদে ফেললেন। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এই দৃশ্য।
ওই ভিডিওতে শোনা যায় :
-আপনার স্বামীর সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই?
নারীর উত্তর- ছিল, তার সঙ্গে এখন আমার সম্পর্ক নাই।
এরপর শোনা যায়, চুপ থাকেন। আপনি কি, আপনার থেকে হাজার হাজার গুণে ইজ্জত এই বন্দর মাটিতে পাইলাম না। এজন্য আজকে ইজ্জত দিতাছি। আপনি কেন থাকবেন এগুলার সঙ্গে?
নারীর উত্তর- আমি জানি না।
-এনে বুঝার কিছু নাই। তার ওয়াইফ (স্ত্রী) বাড়িতে নাই। আর আপনি থাকবেন এনে, এইখানে বুঝার কিছু নাই। কি তামিম ভাই এখানে বুঝার কিছু আছে?
-না।
-আপনারা দুইজন এক ঘরে তামিম ভাই স্বীকার করছে। আমরা আর হেরে একটা ফুলের টোক্কাও দিমু না। আপনেরে তো একটা টোক্কা দিছি। হেরে একটা টোক্কাও দেই নাই। হেরে টোক্কা দেয়ার তো দরকার নাই। আপনি কি আপনারে স্বীকার করাইতে দুই মিনিটও লাগবে না।
ভাইরাল হওয়া ভিডিওটি দেখতে পাওয়ার পর মাওলানা তামিম বিল্লাহর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে নিজেকে নির্দোষ দাবি করে তিনি জানান, ভিডিওটি দুই বছর আগে তার মা, স্ত্রী ও সন্তানদের জিম্মি করে এই নারীর সঙ্গে ভিডিও ধারণ করা হয়। ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়ালের সঙ্গে বিরোধের জের ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে ভিডিওটি ছাড়া হয়েছে। যা সবাই দেখছে।
এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুর
- ২ ‘দিনরাত মাদক আর চিনি আসে বর্ডার দিয়ে, এসব বন্ধ হওয়া দরকার’
- ৩ সংখ্যালঘুদের সম্পদের দিকে লাল চোখ দিয়ে তাকালে রাষ্ট্র চোখ তুলে ফেলবে
- ৪ জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের দায়ে একজনের কারাদণ্ড
- ৫ সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি—এটাই বিএনপির নীতি: গোলাম পরওয়ার