ছেলের দায়ের কোপে বাবা খুন
ছবি-প্রতীকী
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগানে বাবা গোপাল রবি দাসকে (৫৪) কুপিয়ে হত্যা করেছে ছেলে রাজ রাম দাস (২৫)।
বৃহস্পতিবার সকালে রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে রাম দাস সকালে বাবা রবি দাসকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে রাম দাসকে আটক করে রাজনগর থানা পুলিশ।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউউজকে জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
রিপন দে/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে