আম পাড়তে গিয়ে...
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিগমুন (৩২) নামে এক অদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দাসের বাজার ইউনিয়নের পাথারিয়া চা বাগানে এ ঘটনা ঘটে।
অধিবাসী রিগমুন পাথারিয়া চা বাগানের বাসিন্দা মাদব রিগমুনের ছেলে।
পুলিশ জানায়, দুপুরে উপজেলার দাসের বাজার ইউনিয়নের পাথারিয়া চা বাগানে রিগমুন আম পাড়ার জন্য গাছে ওঠেন। এ সময় গাছের সঙ্গে লাগানো বিদ্যুৎলাইন স্পর্শ করলে অন্য একটি ডালে ছিটকে পড়ে সেখানেই মারা যান।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জাগো নিউজকে জানান, খবর পেয়ে দুপুর ২টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রিপন দে/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে