দেবরের সঙ্গে পরকীয়া, স্ত্রীকে কুপিয়ে হত্যা
নেত্রকোনার মোহনগঞ্জে পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে এক স্বামী। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামীকে আাটক করেছে পুলিশ।
আটক স্বামী মোহনগঞ্জ উপজেলার সোয়াইর ইউনিয়নের রানাহিজল গ্রামের আব্দুল জলিল (৩৫)। নিহত স্ত্রী তিন সন্তানের জননী হেলেনা আক্তার (৩০)। তিনি একই উপজেলার মাগান ইউনিয়নের মানশ্রী গ্রামের শামছুদ্দিনের মেয়ে।
মোহনগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারী জিন্নাৎ আলী জানান, স্ত্রী হেলেনা স্বামীর সৎ ভাই শহীদ মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চালিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল।
এর জেরে নিজ বাড়িতে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামী আব্দুল জলিল। পরে এলাকাবাসী আব্দুল জলিলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কামাল হোসাইন/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যশোরে অপহরণের ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ওষুধ ব্যবসায়ী উদ্ধার
- ২ এনসিপির রাঙ্গামাটি জেলা আহ্বায়কের পদত্যাগের ঘোষণা
- ৩ এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মদ্যি’
- ৪ প্রস্তুত মৌলভীবাজারের পর্যটনকেন্দ্র, হোটেল-রিসোর্টে আগাম বুকিংয়ে ভাটা
- ৫ বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবি, না পেয়ে যুবককে কুপিয়ে জখম