দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নূর হোসেন অ্যাপলো চৌধুরী (৩২) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১টার দিকে খাউটেংপ্রভিন্স এলাকার তার নিজ বাসায় এ ঘটনা ঘটে।
নিহত নূর হোসেন অ্যাপলো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এসহাক মিস্ত্রী বাড়ির হাবিব উল্যা চৌধুরীর ছেলে। তিনি পাঁচ ভাই-বোনের মধ্যে চতুর্থ। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন চৌধুরী জাগো নিউজকে জানান, শুক্রবার রাতে কাজ শেষ করে বাসায় যায় অ্যাপলো। কিছুক্ষণ পরই বাসায় কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। এসময় তারা অ্যাপলোকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, অ্যাপলোর লাশ দেশে আনার জন্য তার পরিবারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মিজানুর রহমান/এমএএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদের দিনও পরম মমতায় বেওয়ারিশ বৃদ্ধের দাফন করলো ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’
- ২ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক
- ৩ ফেনীতে দুই চালকের ঝগড়ার সময় আরেক বাসের ধাক্কা, নিহত ৩
- ৪ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: কারণ জানতে দুই তদন্ত কমিটি
- ৫ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত, খবর শুনে দাদার মৃত্যু