চট্টগ্রামে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরীর একটি বাসা থেকে নটরাজ চৌধুরী (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে বাকলিয়া থানার রাহাত্তারপুল মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার মরদেহ উদ্ধার করা হলেও শনিবার গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে পারেন।
নিহত নটরাজ পাঁচলাইশ থানার নাজির পাড়ার দেবাশীষ চৌধুরীর ছেলে। নটরাজ নড়রীর কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার দেয়ার কথা থাকলেও দেননি।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে নটরাজের মরদেহ আজ শনিবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু