মির্জাপুরে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়। পরে তা পুড়িয়ে ফেলা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আহসান হাসিব খান এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয় সদরের কালিবাড়ি রোড ও ফতেপুর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে বিকেলে উপজেলা পরিষদের মাঠে জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আহসান হাসিব খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরিফুর রহমান প্রমুখ।
এস এম এরশাদ/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আমরণ অনশনের হুমকি প্রার্থীর
- ২ ব্যালট বিপ্লবে মাধ্যমে রাজনীতি থেকে সন্ত্রাস-দুর্নীতিকে বিদায় করা হবে
- ৩ মানুষ যত কেন্দ্রে যাবে, ভোটের মর্যাদা তত বাড়বে: জি কে গউছ
- ৪ খাগড়াছড়িতে ৬৮ কেন্দ্রে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী চান প্রার্থী
- ৫ ভোলায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ