ট্রাকচাপায় শিশু নিহত
কুষ্টিয়ার ভেড়ামারা বারমাইলে ট্রাকচাপায় আব্দুল কাদের (৭) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বারমাইল মতিয়ার তেল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বারমাইল মসলেমপুর এলাকার আব্দুল জলিলের শিশু সন্তান আব্দুল কাদের বাড়ি সামনে সড়কে পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি বালি বোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এসময় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাক ও ট্রাকের চালক মিজানকে আটক করে পুলিশে সোপর্দ করে।
খবর পেয়ে ভেড়ামারা থানার উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ ঘটাস্থলে পৌঁছে নিহত শিশুর লাশ উদ্ধার করেন।
আল মামুন সাগর/আরএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদ-বৈশাখ ঘিরে চিরচেনা রূপে টাঙ্গাইলের তাঁতপল্লি
- ২ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ৩ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৪ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৫ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী