ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা
ঝালকাঠির রাজাপুর উপজেলায় শুক্কুর আলী হাওলাদার (২১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাককাঠি গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মো. শুক্কুর আলী হাওলাদার (২১) উপজেলার দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো.দুলাল হাওলাদারের ছেলে। চলতি বছর রাজাপুর ফাজিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিলেন শুক্কুর। তিনি এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন বলে পুলিশ জানায়।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্কুরের বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে।
তিনি বলেন, নিহতের মাথায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মাদক সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাসির হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
আতিক/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬