মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ট্রেনে কাটা পড়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানান, বুধবার সকাল ৮টার দিকে কমলগঞ্জ উপজেলার শমশের নগর স্টেশনের আউটারের হোম সিগনালের মাঝামাঝি স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতে কালনী এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাত এই যুবকের মৃত্যু হয়েছে। যুবকের মৃত্যুর খবর পেয়ে রাত ৩টার দিকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর সকাল ৮টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রিপন দে/এফএ/এসআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে