ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে মা-মেয়ের মৃত্যু
ছবি-প্রতীকী
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বসতঘরে আগুন লেগে মা-মেয়ে নিহত এবং ছেলে গুরুতর দগ্ধ হয়েছেন। বুধবার রাতে রাজনগর সদর ইউনিয়নের ভোজবল গ্রামের ওয়াছির মিয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসারের গ্যাস বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে ওয়াছির মিয়ার মেয়ে শাহিনা বেগম (২৪) নিহত হন। পরে বৃহস্পতিবার সকাল ৯টায় দিকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে স্ত্রী রোকেয়া বেগম (৫৫) মারা যান। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ওয়াছির মিয়ার ছেলে মুন্না আজিজকে (২৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক জাগো নিউজকে জানান, ওয়াছির মিয়ার ঘরে ফ্রিজের গ্যাস বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লাগতে পারে। তবে বিস্তারিত তদন্তের পর বলা যাবে। শাহিনার মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রিপন দে/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে