বাগেরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ
প্রতীকী ছবি
বাগেরহাটের শরণখোলায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে গৃহবধূ বাদী হয়ে মো. সোহেল হাওলাদার (২৫) কে আসামি করে শরণখোলা থানায় মামলা দায়ের করেছেন। বুধবার সকালে অন্তঃসত্বা ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য থানা পুলিশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছেন।
ভুক্তভোগী পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে ওই গৃহবধূ (১৮) গৃহপালিত একটি ছাগল ছানা নিয়ে ঘাস খাওয়াতে যায়। এ সময় ম. সোহেল হাওলাদার ওই গৃহবধূকে একা পেয়ে জাপটে ধরে। গৃহবধূ ৪ মাসের অন্তঃসত্ত্বা বলে নানা আকুতি মিনতি করলেও মন গলাতে পারেনি লম্পট সোহেলের। এক পর্যায়ে তাকে ধর্ষণ করে এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে সপরিবারে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় সোহেল।
পরবর্তীতে ওই গৃহবধূ বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে এবং বিষয়টি তার স্বামীসহ পরিবারের সদস্যদের জানায়। পরে তাকে অসুস্থ অবস্থায় শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত নার্স বলেন, গৃহবধূর শরীরে নখের আচড়সহ আঘাতের ফলে গর্ভে থাকা সন্তানের ক্ষতি হতে পারে।
চাল রায়েন্দ গ্রামের গ্রাম্য পুলিশ আ. আজিজ হাওলাদার বলেন, সোহেল খুব খারাপ ছেলে। এর আগেও সে বিভিন্ন অপকর্ম করেছে।
শরণখোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, মঙ্গলবার রাতে নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে শরণখোলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। বুধবার সকালে ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শওকত আলী বাবু/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা