ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শার্শায় অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী গ্রেফতার

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২৭ এপ্রিল ২০১৮

যশোরের শার্শার সন্ত্রাসী ইয়াব আলীকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ২শ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। ইয়াব আলীর বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক আইনে এক ডজনেরও বেশি মামলা রয়েছে।

জানা যায়, তিনি প্রকাশ্যে অস্ত্র নিয়ে এলাকায় রাম রাজত্ব কায়েম করে আসছেন দীর্ঘদিন ধরে। ক্ষমতাসীন দলের এক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় থাকায় অসংখ্য মামলা থাকার পরও তাকে গ্রেফতার করা যায়নি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ইয়াব আলী গোগা এলাকায় মাদক ও অস্ত্র বিক্রির জন্য অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় এসআই আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ সময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াব আলী শার্শা ও বেনাপোল এলাকার চিহিৃত সন্ত্রাসী। তাকে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে যশোর আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

জামাল হোসেন/এফএ/এমএস

আরও পড়ুন