সাকা চৌধুরীর রায় বহাল রাখায় টাঙ্গাইলে আনন্দ মিছিল
মানবতাবিরোধী অপরাধের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখায় টাঙ্গাইলে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার রায় ঘোষণার পর জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা তাঁতী লীগের আহ্বায়ক সোলায়মান হাসান, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ রিপন, শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মিজানুর রহমান লিটন, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক শফিউল আলম মুকুল ও মনির শিকদার প্রমুখ।
এছাড়া রায় বহাল রাখায় মির্জাপুর প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মধ্যে মিষ্টি বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, মনিন্দ্র সান্যাল, কাউন্সিলর হাজী সিরাজ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা মো. নুরুল ইসলাম নুরু।
এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ