দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
ছবি-ফাইল
বৈরী ও দুর্যোগপূর্ণ অাবহাওয়ার কারণে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিক থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ছোট বড় যানবাহনগুলো নদী পারের অপেক্ষায় সিরিয়ালে রয়েছে।
বিঅাইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, বৈরী অাবহাওয়ার কারণে ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ রয়েছে। অাবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। বর্তমানে এ রুটে প্রায় ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে।
রুবেলুর রহমান/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদ-বৈশাখ ঘিরে চিরচেনা রূপে টাঙ্গাইলের তাঁতপল্লি
- ২ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ৩ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৪ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৫ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী