আখাউড়ায় ৩ মাদকসেবীর জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবীব এ জরিমানা আদায় করেন।
আটকরা হলেন, কামাল মিয়া (২৫), গিয়াস উদ্দিন (২৪) ও সুমন মিয়া (২৪)।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব জরিমানার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে জানান, অভিযুক্ত প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আখাউড়া উপজেলা দেবগ্রাম এলাকা থেকে মাদকাসক্ত অবস্থায় ওই তিন যুবককে আটক করেছে পুলিশ।পরে বুধবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুর
- ২ ‘দিনরাত মাদক আর চিনি আসে বর্ডার দিয়ে, এসব বন্ধ হওয়া দরকার’
- ৩ সংখ্যালঘুদের সম্পদের দিকে লাল চোখ দিয়ে তাকালে রাষ্ট্র চোখ তুলে ফেলবে
- ৪ জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের দায়ে একজনের কারাদণ্ড
- ৫ সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি—এটাই বিএনপির নীতি: গোলাম পরওয়ার