সড়ক থেকে ছিটকে দোকানের উপর বাস
দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের বড়ইল বটতলী এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ওপর উঠে দীন মোহাম্মদ (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। রোববার সকাল পৌনে ৯টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
আহতরা মধ্যে তিন জনের নাম জানা গেছে। তারা হলেন- জিত (১৫), নুরুজ্জামান (১৬) ও রুবেল (৩০)। তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় দোকানদার আশরাফুল ইসলাম জানান, ঠাকুরগাঁও থেকে দিনাজপুরগামী হক এন্টার প্রাইজ নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে থাকা রিকশা ও চায়ের স্টোলে উঠে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রিকশা চালক দীন মোহাম্মদ (৫৫) মারা যান। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতের মধ্যে জিতের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় দিনাজপুর-রংপুর, দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
দিনাজপুর কতোয়ালি থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/আরএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা