তাড়াশে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের তাড়াশে পানিতে ডুবে নাবিল হোসেন নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার তালম ইউনিয়নের নামো-সিলট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাবিল ওই গ্রামের নুর হোসেনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে স্থানীয় শিক্ষক নবীর উদ্দিন জানান, গ্রামের শিশুদের সঙ্গে বাড়ির পাশেই খেলাধুলা করছিল নাবিল। হঠাৎ করেই সে পুকুরের পানিতে পড়ে যায়। অনেকক্ষণ দেখতে না পেয়ে এক পর্যায়ে বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে শিশুটির মরদেহ পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬