মৌলভীবাজারে বজ্রপাতে দুইজনের মৃত্যু
প্রতীকী ছবি
মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ও দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবু সামাদ (১৫) ও মফিজ মিয়া (৩০)।
এর মধ্যে সকালে সদর উপজেলার খলিলপুরে বাড়ির পাশে ধানখেতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবু সামাদের মৃত্যু হয়। নিহত আবু সামাদ একই এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে।
অপরদিকে দুপুরে শ্রীমঙ্গলের হাইল হাওরে বৃষ্টির সময় নৌকার মধ্যে আশ্রয় নেন দুইজন কৃষক ও দুইজন মৎসজীবী। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মফিজ মিয়ার মৃত্যু হয়। নিহত মফিজ মিয়া উপজেলার বরুনা এলাকার ইসলাম মিয়ার ছেলে।
বজ্রপাতে আহত রশীদ মিয়া (৩৬) ও মো. রফিক মিয়া (৬০) মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মৌলভীবাজার সদর হাসপাতলের কর্ত্যব্যরত চিকিৎসক ডা. অশোক ঘোষ জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রিপন দে/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ২ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৩ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৪ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৫ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব