হাতির অভিমান!
মৌলভীবাজারে একটি মালিকানাধীন হাতি অভিমান করে ঝড় বৃষ্টির মধ্যে ৬ ঘণ্টা ধরে খরস্রোতা মনু নদীতে সাঁতার কাটছে।
হাতির মাহুত আব্দুল্লা জাগো নিউজকে জানান, হাতিটি রাগ করে পানিতে নেমে পড়েছে। হয়তো বেশি হাঁটার কারণে বা অন্য কোনো কারণে বিরক্ত হয়ে রেগে গেছে। তাই ইচ্ছে করেই পানি থেকে উঠছে না।

তিনি আরও জানান, সিলেট থেকে হাতিটিকে নিয়ে মৌলভীবাজারের জুড়ি যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে হাতিটিকে মৌলভীবাজার সদর উপজেলার নতুন ব্রিজ এলাকায় কলা গাছ খেতে দেন। হাতিটি কলা গাছ খাওয়া অবস্থায় দুপুর ১২টার দিকে হঠাৎ মনু নদীতে নেমে যায়। শত চেষ্টা করেও পাড়ে নিয়ে আসা যাচ্ছে না। কাল বৈশাখী ঝড়, বজ্রপাতের মধ্যেও সে পানি থেকে উঠতে নারাজ। মাঝে মধ্যে পাড়ের খুব কাছে আসলেও আবার নদীতে সাঁতার কাটছে। কখনওবা তীর ঘেঁষে হাটছে।
হাতিটি অভিমান করে প্রথমে নতুন ব্রিজ এলাকায় নামলেও সন্ধ্যা ৬টার দিকে নতুন ব্রিজ এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে মিরপুরে অবস্থান করছিল।
রিপন দে/এমএএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ২ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৩ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৪ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৫ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব