গাজীপুরে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রি-পেমেন্ট মিটারের নামে গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসি। সোমবার সকালে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি গাজীপুর জেলা শাখার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভে অংশ গ্রহণ করেন এলাকার কয়েকশ গ্রাহক। তারা ঢাকা-গাজীপুর সড়কের পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর সামনে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।
ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি চলাকালে বক্তারা গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পালের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন। এছাড়া তারা অবিলম্বে জিএমের অপসারণের দাবি জানান।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি গাজীপুর জেলা শাখার সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম মোকসেদ আলম, সাবেক কমিশনার আব্দুল মতিন মতি, ছাত্রলীগ নেতা মফিজ উদ্দিন, মহানগর শাখা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মামুন হোসেন, স্থানীয় বাসিন্দা গোলাম মোক্তাদির প্রমুখ।
আমিনুল ইসলাম/আরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ২ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৩ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৪ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৫ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই