কুমিল্লায় সাদেক হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লার হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের সাদেক হত্যা মামলার আসামি স্বপন (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জুয়া খেলার টাকার বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার এলাকার চিহ্নিত একটি সন্ত্রাসী গ্রুপ হামলা চালিয়ে ঘনিয়ারচর গ্রামের মৃত লিল মিয়ার ছেলে সাদেককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় বুধবার গভীর রাতে নিহতের স্ত্রী রেখা আক্তার বাদী হয়ে হোমনা থানায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।
হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার জানান, থানায় হত্যা মামলা হয়েছে। এরই মধ্যে মামলায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
মো. কামাল উদ্দিন/এসএস/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ৩৬ ডিগ্রির ওপর তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ
- ২ সরকারি হাসপাতালের রেফারে রোগীদের পরীক্ষায় ছাড় দেবে ডায়াগনস্টিক সেন্টার
- ৩ প্রয়োজন ছাড়া নেওয়া যাবে না তেল, অ্যাপের মাধ্যমে বিতরণ শুরু
- ৪ বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু
- ৫ অবৈধভাবে পেট্রোল মজুত-বাড়তি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা