সাতক্ষীরায় মুক্তিপণের দাবিতে ৬ জেলেকে অপহরণ
ফাইল ছবি
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চালতেবাড়িয়া খাল থেকে মুক্তিপণের দাবিতে ৬ জেলেকে অপহরণ করেছে বনদস্যু কাজল বাহিনীর সদস্যরা।
সোমবার ভোরে সুন্দবনের চালতেবাড়িয়া খালে কাঁকড়া শিকারের সময় ৩ লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাদেরকে অপহরণ করা হয়। এ সময় ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে দুই জেলে।
অপহৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহরতলী গ্রামের হোসেন গাজীর ছেলে আব্দুল মজিদ গাজী (৩৩), একই গ্রামের মৃত এন্তাজ গাজীর ছেলে সৈয়দ আলী গাজী (৪০), অনিল ভাঙির ছেলে বাসুরাম ভাঙি (৩৯), দায়ুত গাজীর ছেলে লিয়াকত গাজী (৪৫), মফিজুল ইসলাম (৩৫) ও ফজলু গাজীর ছেলে সোহাগ হোসেন (২৫)।
মুক্তিপণ দিয়ে ফিরে আসা জেলেরা হলেন- মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামের অছির উদ্দীন গাজীর ছেলে রবিউল ইসলাম ও দক্ষিণ কদমতলা গ্রামের নুর ইসলাম মোল্যার ছেলে আব্দুল্লাহ মোল্যা।
বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, বনদস্যু কাজল বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে ৬ জেলেকে অপহরণ করেছে বলে শুনেছি।
এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এক ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু, বন্ধ লঞ্চ
- ২ ট্রেন চলাচল সচল হতে আরও ৮-১০ ঘণ্টা সময় লাগতে পারে
- ৩ ঝিনাইদহে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ আটক ২
- ৪ বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে মানুষ যানজটে পড়েছে: প্রতিমন্ত্রী টুকু
- ৫ গণপরিবহন সংকট, বাসের ছাদ-ট্রাক-পিকআপে করে বাড়ি যাচ্ছে মানুষ