সাতক্ষীরায় শিশু ধর্ষণচেষ্টায় যুবকের কারাদণ্ড
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে আলমগীর হোসেন ওরফে আলীম নামে এক যুবকের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের হায়েজ উদ্দীন সরদারের ছেলে। রায়ের সময় সে পলাতক ছিল।
মামলার বিবরণে জানা যায়, বোয়ালিয়া গ্রামের আলমগীর হোসেন ওরফে আলীম একই গ্রামের ১০ বছরের এক শিশুকে প্রায়ই উত্ত্যক্ত করতো।
২০১০ সালের ২০ এপ্রিল রাত ৯টার দিকে শিশুটি প্রকৃতির ডাকে ঘরের বাইরে এলে আলমগীর হোসেন তাকে মুখে গামছা বেঁধে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে কলারোয়া থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বলেন, রায়ের সময় আসামি আলমগীর হোসেন পলাতক ছিল।
এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এক ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু, বন্ধ লঞ্চ
- ২ ট্রেন চলাচল সচল হতে আরও ৮-১০ ঘণ্টা সময় লাগতে পারে
- ৩ ঝিনাইদহে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ আটক ২
- ৪ বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে মানুষ যানজটে পড়েছে: প্রতিমন্ত্রী টুকু
- ৫ গণপরিবহন সংকট, বাসের ছাদ-ট্রাক-পিকআপে করে বাড়ি যাচ্ছে মানুষ