সরাইলে সড়কে ঝরেছে ৩ প্রাণ
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজি অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার খোরশেদ মিয়ার ছেলে নসর মিয়া (১৭), ফারুক মিয়ার ছেলে আরমান (১৭) ও লুক্ক মিয়ার ছেলে সাইদুল (১৮)।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বলেন, সাহরি খেয়ে সকালে গ্যাস নেয়ার জন্য সিএনজি অটোরিকশা চালক সাইদুল তার দুই বন্ধু আরমান ও নসরকে নিয়ে বিশ্বরোড পাম্পে যান। গ্যাস নিয়ে ফেরার পথে মালিহাতা বাজারের সামনে একটি গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়। তবে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় ঠিক কোন গাড়ি চাপা দিয়েছে সেটি জানা যায়নি। এ ঘটনা অটোরিকশা আরোহী নসর ঘটনাস্থলেই মারা যান। আহত বাকি দুজনকে অাশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে আরমান ও সাইদুলের মৃত্যু হয়।
আজিজুল সঞ্চয়/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা