মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ছবি-ফাইল
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বিলাল মিয়া (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিলাল মিয়া সকালে তার বাইসাইকেলে লাগানো চার্জার লাইট চার্জ দিয়ে বাড়ির বাইরে চলে যায়। এই ফাঁকে বাইসাইকেলটি বিদ্যুতায়িত হয়।
দুপুরে বাড়ি ফিরে বাইসাইকেলে হাত রাখতেই বিদ্যুতায়িত হয় বিলাল মিয়া। তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজেদুল কবির বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
রিপন দে/এএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ২ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৩ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৪ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই
- ৫ চুয়াডাঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার