বেনাপোলে শিশুসহ ১৩ নারী-পুরুষ আটক
ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসার সময় শিশুসহ ১৩ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। রোববার দুপুরে বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুক জানান, ভারত থেকে অবৈধ পথে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু পার হয়ে পুটখালী গ্রামের পশ্চিম পাড়া একটি আম বাগানে অবস্থান করছে- এমন খবরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তিনজন পুরুষ, ছয়জন নারী ও চার শিশুকে আটক করে। এদের বাড়ি যশোর, নড়াইল গোপালগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়। আটকদের অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
জামাল হোসেন/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু, আহত ৪
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ৩ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৫ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে