নিষিদ্ধ ট্রলারে যাত্রী বহন নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ
ভোলার ইলিশার মেঘনা নদীতে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বিপদজনক সংকেত উপেক্ষা করে ভোলা-লক্ষ্মীপুর রুটে ট্রলারে যাত্রী বহন করা হচ্ছে। ট্রলার চলাচলে বাঁধা দিতে গিয়ে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের ভোলা হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগ রয়েছে এলাকার চিহ্নিত কালাম ও কোস্টগার্ডের ট্রলার চালক ইউছুফ মাঝিসহ একটি চক্র ট্রলার ব্যবসায় জড়িত।
স্থানীয়রা ট্রলার চলাচলে বাঁধ সাধলে কালাম, বিল্লাল, ইউছুফ বাহিনী হামলা করে। এ নিয়ে শুক্রবার দুপুর পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করে। এ ঘটনায় পুলিশ একটি ট্রলার আটক করেছে।
এদিকে কোমেনের রেশ এখনো কাটেনি। ক্ষণে ক্ষণে ঝড়-বৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তাল হয়ে আছে মেঘনা ও সাগর মোহনা।
অমিতাভ অপু/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রথম চারমাস ফ্যামিলি কার্ড প্রতি ১০ হাজার টাকা দেওয়া হবে
- ২ আ’লীগ অফিসে টানানো ব্যানার পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা
- ৩ মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
- ৪ ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
- ৫ বসতঘরে ঢুকে পড়লো মাটিভর্তি ডাম্পট্রাক, ঘুমন্ত অবস্থায় বৃদ্ধের মৃত্যু