তিতাসে হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লার তিতাসে দুটি হত্যাসহ ২৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হাসান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গৌরীপুর-হোমনা সড়কের জিয়ারকান্দি নামকস্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
হাসান আলী উপজেলার শাহপুর গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে গৌরীপুর-হোমনা সড়কের জিয়ারকান্দিতে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি শাহপুর গ্রামের আ. করিম ও দেলোয়ার হোসেন দেলু হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ ২৪টি মামলার ওয়ারেন্ট রয়েছে।
তিতাস থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কামাল উদ্দিন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রথম চারমাস ফ্যামিলি কার্ড প্রতি ১০ হাজার টাকা দেওয়া হবে
- ২ আ’লীগ অফিসে টানানো ব্যানার পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা
- ৩ মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
- ৪ ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
- ৫ বসতঘরে ঢুকে পড়লো মাটিভর্তি ডাম্পট্রাক, ঘুমন্ত অবস্থায় বৃদ্ধের মৃত্যু