ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পৌর কাউন্সিলর আটক
ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মিনহাজুর রহমান লিপন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল ৪টার দিকে সরকারি কলেজ রোডের বাড়ির সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকির হোসেন বলেন, লিপন মিয়ার ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অবমাননাকর লেখা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগ ছিল। প্রমাণ পাওয়ায় তাকে আটক করা হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, আটক মিনহাজুর রহমান লিপনের বিরুদ্ধে মামলা হবে।
আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নওগাঁয় পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেসে উঠলো ৭ই মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা