বাঁশঝাড়ে মিলল নিখোঁজ শিশুর কলাপাতা মোড়ানো মরদেহ
ছবি-ফাইল
টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের ১০ ঘণ্টা পর বাড়ির পাশের বাঁশঝাড়ে কলাপাতায় মোড়ানো অবস্থায় লিজা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত লিজা অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের উত্তর পাড়া দাখিল মাদরাসা পাড়ার মিজানুর রহমানের মেয়ে। সে গাছাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি লিজা। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। অবশেষে রাত ১০টার দিকে তারাবি নামাজের পর বাড়ির পাশে বাঁশঝাড়ে কলাপাতায় মোড়ানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
ইউপি সদস্য বেলায়েত হোসেন জানান, লিজার দেহের কাপড়-চোপড় ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মধুপুর থানার এসআই আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে লিজার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা