ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০১:১৮ এএম, ২৭ মে ২০১৮

কুমিল্লায় দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের উপজেলার চাপিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের মৃত মাহাল দেবের ছেলে শান্তি রঞ্জন দেব (৬৫) এবং একই উপজেলার হাসনাবাদ গ্রামের মৃত চান মিয়ার ছেলে মো. আবুল কালাম (৬০)।

বাঙ্গরা থানার এসআই জীবন রায় চৌধুরী মুঠোফোনে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওভারটেকিং করতে গিয়ে অটোরিকশা দুটির মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ঘটনাস্থলে একজনের মুত্যু হয়েছে। হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।। আহত তিনজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

মো. কামাল উদ্দিন/এমবিআর

আরও পড়ুন