টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ পৌর কাউন্সিলর নিহত
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. একরামুল হক (৪৬) নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাতে উপজেলার নোয়াখালীপাড়া এলাকায় এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-৭ এর এক এসএমএসে জানানো হয়েছে, গভীর রাতে টেকনাফ থানাধীন নোয়াখালীপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র্যাব-৭ এর একটি আভিযানিক দলের গুলিবিনিময় হয়। ঘটনাস্থলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও ইয়াবার শীর্ষ গডফাদার টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. একরামুল হকের গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটার গান, ছয় রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এআর/সায়ীদ আলমগীর/এমবিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদ-বৈশাখ ঘিরে চিরচেনা রূপে টাঙ্গাইলের তাঁতপল্লি
- ২ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ৩ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৪ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৫ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী