যশোরে ভটভটি উল্টে চালক নিহত
ছবি-প্রতীকী
যশোরের চৌগাছা উপজেলায় ভটভটি উল্টে চালক নিহত হয়েছেন। নিহত চালক জাহিদুল ইসলাম (৩৫) উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পেটভরা গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে।
সোমবার দুপুরে চৌগাছা দামোদর বটতলা-বিদ্যাধরপুর ভায়া নারায়ণপুর সড়কে টেঙ্গুরপুর কোল্ড স্টোরের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানা পুলিশের সেকেন্ড অফিসার উপপরিদর্শক আকিকুল ইসলাম।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের পেটভরা ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাক আহাম্মেদ বলেন, সোমবার নিজ বাড়ি পেটভরা থেকে চৌগাছায় আসার পথে টেঙ্গুরপুর কোল্ডস্টোরের সামনে ভটভটি উল্টে তিনি নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত কুমার বাগচী বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
মিলন রহমান/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ