ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহত

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৬:২৮ পিএম, ৩০ মে ২০১৮

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় সড়ক দুর্ঘটনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী আহত হয়েছেন। পরে তাকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

Comilla-(Accident)-1

জানা যায়, কুমিল্লার আদালতে বিচারাধীন একটি মামলায় বৃহস্পতিবার হাজিরার দিন ধার্য্য থাকায় বুধবার তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। বিকেল পৌনে ৩টার দিকে মহাসড়কের নিমসার এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তার গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ইস্টার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নগরীর ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়।

মনির চৌধুরীর একান্ত সহকারী আনোয়ার হোসেন জানান, আল্লাহর অশেষ রহমতে তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনায় তার বাম হাতটি ভেঙে গেছে। তার সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। এ দিকে তার দুর্ঘটনার খবর পেয়ে তাকে দেখতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন হাসপাতালে ভিড় করেন।

মো. কামাল উদ্দিন/আরএ/পিআর

আরও পড়ুন