চট্টগ্রামে ট্রাকচাপায় নিহত চার
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন।
শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারগিস আকতার (৩৫), হাসিনা আকতার (৪০), শাহ পরান (২৮) ও নুরুল আবছার (৪৫)। আহতরা হলেন- আবদুস সাত্তার (৪০), ইমরান (৬), আবদুর রহমান (৪০), অনীল বড়ুয়া (৫০), শারমিন (২৩), রিগান (৩৩), সিফাত (১৬) ও দিদার (৩০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির জাগো নিউজকে বলেন, এনজিএস সিমেন্টের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা ও রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমআরএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা