টেকনাফে ১৮ হাজার ইয়াবাসহ যুবক আটক
কক্সবাজারের টেকনাফে প্রায় ১৮ হাজার পিস ইয়াবাসহ শাহাবুদ্দিন (২৭) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। শনিবার ভোররাতে সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়ার উত্তরপাড়া পাকা রাস্তার মাথা থেকে তাকে আটক করা হয়।
আটক শাহাবুদ্দিন রামু উপজেলার খরুলিয়া বাজারের নাজির আহম্মদের ছেলে।
বিজিবি সূত্র জানায়, টেকনাফ থকে ইয়াবার একটি চালান পাচার হবে- এমন তথ্য ছিল বিজিবির কাছে। তা রুখতে বিজিবি পাকা রাস্তায় যানবাহন তল্লাশি শুরু করে। পরে ভোররাতে একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ৮৯টি নীল রংয়ের প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে ১৭ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজারের টেকনাফ ২ বিজিবির অধিনায়ক মো. আছাদুদ জামান চৌধুরী জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা করে আটক যুবককে ইয়াবা ও পিকআপ ভ্যানসহ টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
সায়ীদ আলমগীর/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা