সিদ্ধিরগঞ্জে তেল শোধনাগারে আগুন
ছবি-ফাইল
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ তেল ও মেশিন পুড়ে গেছে। মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সুপার অয়েল রিফাইনারি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ডেমরা ও আদমজী ইপিজেডের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, সকালে সিদ্ধিরগঞ্জের অয়েল রিফাইনারি প্রতিষ্ঠানে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেই সময় আদমজী ফায়ার স্টেশনেরও দুটি টিম আমাদের সঙ্গে যোগ দেয় আগুন নিয়ন্ত্রণের জন্য। পরে আধাঘণ্টার চেষ্টা করে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি আরও বলেন, তেল রিফাইনারের মেশিনের গ্লিসার ফিলটারের মোটরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। এতে করে ওই রিফাইনারি মেশিনটিসহ বিপুল পরিমাণ তেলও নষ্ট হয়ে যায়।
ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, প্রতিষ্ঠানটি দাবি করছে ১৫ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। তবে আমাদের ধারণা ক্ষতির পরিমাণ এতো হবে না। বাকিটা তদন্ত না করে বলা যাচ্ছে না। তদন্তের পর বলা যাবে আসলে ক্ষতির পরিমাণ কতো।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির সিনিয়র ডিজিএম মাহবুবুল আলমের মোবাইলে ফোন দিলে তিনি মিটিংয়ে আছেন বলে ফোনটি কেটে দেন। পরবর্তীতে আবারও মোবাইল ফোনে যোগাযোগ চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
হোসেন চিশতী সিপলু/আরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ২ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৩ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৪ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই
- ৫ চুয়াডাঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার