শপথ নিলেন শার্শার প্রথম নারী চেয়ারম্যান
যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ারা বেগম শপথ নিয়েছেন।
বুধবার সকালে উপজেলা প্রশাসনিক ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল।
শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল ওয়াদুদ, উপজেলা নির্বাচন কমিশনার কামরুজ্জামান, শার্শা থানার এস আই রাজকুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল ওহাব, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, পুটখালি ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানসহ লক্ষণপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও ইউনিয়নের সাধারণ জনগণ।
প্রসঙ্গত, গত ২৯ মার্চ শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান সালাউদ্দিন শান্তির অকাল মৃত্যুতে তার সহধর্মিনী আনোয়ারা খাতুন নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
মো. জামাল হোসেন/আরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ