যশোরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
যশোরে প্রতিপক্ষের দায়ের কোপে গুরুতর আহত রমজানুল ইসলাম (৪২) মারা গেছেন। বুধবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হসাপাতালে তার মৃত্যু হয়।
নিহত রমজানুল ইসলাম সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আলমনগর গ্রামের মৃত আব্দুস সামাদ মোড়লের ছেলে। তিনি যশোর সাব-রেজিস্ট্রি অফিসে মোহরার হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ছেলে আফ্রিদি জানান, প্রতিবেশী শাহিনুরের কাছ থেকে তারা তাদের বাড়ি-সংলগ্ন কিছু জমি কিনেছিলেন। কিন্তু তিনি জমির দখল দিচ্ছিলেন না। সোমবার সকালে তার বাবা বাড়ির পাশে মাঠে সবজিখেত দেখতে যান। সেখানে শাহিনুর পূর্বপরিকল্পিতভাবে গাছি দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ও পরে হেলিকপ্টারযোগে ঢাকা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও অবস্থার তেমন উন্নতি হয়নি। ডাক্তাররা ভরসা ছেড়ে দিলে তার বাবাকে যশোরে ফিরিয়ে আনা হয়। বুধবার সকালে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানা পুলিশের ওসি (তদন্ত) আবুল বাশার মিয়া বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মিলন রহমান/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ২ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৩ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৪ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ
- ৫ স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর