যশোরে দুই বিএনপি নেতাকে উঠিয়ে নেয়ার অভিযোগ
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও নগর শাখার সভাপতি মারুফুল ইসলামকে বৃহস্পতিবার সন্ধ্যায় ‘পুলিশ ধরে নিয়ে গেছে’ বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই দুই নেতাকে আটকের কথা অস্বীকার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে শহরের মুজিব সড়কে জিলা স্কুলের প্রধান গেটের কাছে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতে গিয়েছিলেন বিএনপি নেতা সাবু ও মারুফুল ইসলাম। সন্ধ্যা পৌনে ৬টার দিকে সেখানে সাদা পোশাকে একদল লোক একটি কার ও ৪-৫টি মোটরসাইকেলে চেপে হাজির হয়। তারা সাবু ও মারুফুলকে কারটিতে উঠিয়ে নিয়ে চলে যায়।’
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল বাশার বলেন, ওই দুই নেতাকে আটকের বিষয়টি আমার জানা নেই।
একই কথা বলেছেন ডিবির ওসি মনিরুজ্জামান।
মিলন রহমান/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ২ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৩ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৪ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ
- ৫ স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর