ঠাকুরগাঁওয়ে মামার হাতে ভাগিনা খুন
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গোয়ালপাড়া এলাকায় মামা বীরেনের (৫৫) হাতে খুন হয়েছেন ভাগিনা ধরণী (৪৮)।
শুক্রবার সকালে বীরেনের রহিমানপুর গোয়ালপাড়া এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে বীরেনের জামাই ও মেয়ের সঙ্গে ভাগিনা ধরণীর কথা কাটাকাটি হয়। এতে বীরেন তার ভাগিনার উপর রেগে গিয়ে ধরণীকে বাড়িতে ডেকে বেধড়ক মারপিট করেন। এ সময় ধরণী অচেতন হয়ে পড়লে এলাকাবাসী তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ধরণীকে রংপুরে রেফার্ড করেন। রংপুরে নেয়ার পথে ধরণীর মৃত্যু হলে তার মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে এনে রাখা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রবিউল এহসান রিপন/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬