ফরিদপুরে বাসচাপায় বৃদ্ধা নিহত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভবুকদিয়া এলাকায় যাত্রীবাহী বাসচাপায় আয়শা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত বৃদ্ধা ভাঙ্গা উপজেলার গোয়ালডাঙ্গী এলাকার আব্দুর রহমানের স্ত্রী।
বুধবার বিকাল ৪টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা স্বীকার করে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইফুজ্জামান জানান, বিকেলে আয়শা আক্তার ভবুকদিয়া নামক এলাকায় রাস্তা পার হওয়ার সময় মাদারীপুর থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
অপরদিকে বিকাল ৫টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে শঙ্করপাশা নামক স্থানে ইজিবাইকের উপর রাস্তার পাশের একটি মরা গাছ পড়লে ৫ যাত্রী আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা