দুই সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে প্রবাসীর স্ত্রী উধাও
পরকীয়া প্রেমের সূত্র ধরে দুই সন্তানের জনকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন দুই সন্তানের জননী। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোবিন্দপুর গ্রামের রাশেদ মোড়লের ছেলে দুই সন্তানের জনক আবু সুফিয়ানের (৩০) সঙ্গে একই এলাকার আবু মুসার স্ত্রী দুই সন্তানের জননী ফিরোজা খাতুনের (৩০) পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে তারা অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন।
কাশিমাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী আক্তার হোসেন বলেন, শুক্রবার সকালে আবু মুসার ভাই ইয়াছিন আলী আমার কাছে এসে জানান তার ভাবি ভোররাতে বাড়ি ছেড়ে চলে গেছেন। পরবর্তীতে তাদের বাড়িতে গিয়ে বিস্তারিত জানতে পারি। আবু মুসা কাজের সন্ধানে ভারতে থাকেন। ফিরোজা খাতুনের কোনো সন্ধান না পেয়ে তার মা-বাবার সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, অন্য কারো সঙ্গে প্রেম রয়েছে তার। তার সঙ্গে চলে গেছেন ফিরোজা। কোথায় গেছে তারা জানেন না।
শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আকরামুল ইসলাম/এএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ২ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৩ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়
- ৪ নাব্য সংকটের অজুহাতে কাটছে না ১০ জেলার মানুষের দুর্ভোগ
- ৫ খামেনির মৃত্যুতে সাতক্ষীরার শিয়া মসজিদে তিনদিনের শোক ঘোষণা